চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার নগরের কর্ণফুলী মইজ্জারটেক এলাকা ও গতকাল মঙ্গলবার ভোররাতে জেলার রাঙ্গুনিয়া থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ও র‌্যাব।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি মো. মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সৈয়দবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন ওরফে আলো (২৮) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরে তল্লাশি চালিয়ে চারটি দেশে তৈরি এলজি, ২১টি শটগানের গুলি ও তিনটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, আটক ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী।
এদিকে গত রোববার রাতে নগরের কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও একটি গুলিসহ দুজনকে আটক করে কর্ণফুলী থানার পুলিশ।