চট্টগ্রামে আজ
ট্রান্সকম: ট্রান্সকম ডিজিটাল শোরুমে কুকিং কার্নিভাল (মাইক্রোওয়েভ ওভেনসংক্রান্ত বিভিন্ন ধরনের রান্নার প্রশিক্ষণ), বেলা সাড়ে তিনটায়, চৌমুহনী, আগ্রাবাদে।
হাটখোলা: চারু ও কারুকলা প্রদর্শনী শুরু, বেলা দুইটায়, সার্সন রোডের হাটখোলা গ্যালারিতে।
বিজয় একাত্তর: পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সম্মাননা প্রদান, বেলা তিনটায়, নন্দন কাননের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে।
বঙ্গবন্ধু বইমেলা ও বিজয় উৎসব উদ্যাপন পরিষদ: আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন, বেলা তিনটায়, নজরুল স্কয়ার ডিসি পাহাড়ে।
চট্টগ্রাম জেলা ভূমি প্রশাসন: ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন, বেলা ১১টায়, সদর সার্কেল ভূমি অফিসে।
মুক্তিযোদ্ধার সন্তানেরা: আলোকচিত্র প্রদর্শনী, বেলা ১১টায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা: মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক সেমিনার, বিকেল চারটায়, সার্কিট হাউস মিলনায়তনে।
বারভিডা: ২০ বছরপূর্তি অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, সিআরবি রোডের নিজস্ব মিলনায়তনে।