চট্টগ্রামে আজ
ট্রান্সকম: ট্রান্সকম ডিজিটাল শোরুমে হোম মেকার্স কার্নিভাল। মাইক্রোওয়েভ ওভেনে বিভিন্ন ধরনের রান্নার প্রশিক্ষণ। বেলা সাড়ে তিনটা। ইসাভেলা টাওয়ার, হালিশহরে।
বিজয় দিবস উদ্যাপন কমিটি: তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু, বেলা দুইটা, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ: বিজয় মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠান, বিকেল সাড়ে চারটায়, বিজয়মঞ্চ, আউটার স্টেডিয়ামে।
ব্রিটিশ কাউন্সিল: যুক্তরাজ্যে পড়াশোনাবিষয়ক সেমিনার, বেলা ১১টায়, চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস (তিন-এ)।
দৃষ্টি: ‘মুক্তির কথা শুনি’ শীর্ষক একাত্তরের চিঠি পাঠ অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
জেলা শিল্পকলা একাডেমী: জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোচনা সভা, বিকেল চারটায়, শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি—বাকশিস: শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, বিকেল পাঁচটা, লাভ লেইন মোড়, সিটি করপোরেশন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বাকশিস চট্টগ্রাম জেলা কার্যালয়ে।
চট্টগ্রাম ও মহানগর সিএনজি অটোরিকশা মালিক-চালক ঐক্য পরিষদ: সংবাদ সম্মেলন, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।