চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: অদ্বৈত মল্লবর্মন ও কমলকুমার স্মরণে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচি। অদ্বৈত মল্লবর্মনের ওপর আলোচনা ও তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র প্রদর্শনী, সকাল সাড়ে ১০টায়। কমলকুমার মজুমদারের ওপর আলোচনা ও অন্তর্জলী যাত্রা চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল পাঁচটায়।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা: আউটার স্টেডিয়ামের বিজয় মেলায় বিজয়মঞ্চে স্মৃতিচারণা অনুষ্ঠান, বিকেল পাঁচটায়।
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ: বিশ্ব অর্থনীতির পুনরুজ্জীবন শীর্ষক সেমিনার, সকাল নয়টায়, কনফারেন্স হল। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। মোহাম্মদ আলী সড়কে।