চট্টগ্রামে আজ
বিস্তার (চিটাগাং আর্টস কমপ্লেক্স): তিন দিনব্যাপী সাউথ এশিয়ান ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে ওয়ার্কশপ, সকাল ১০টায়, মেহেদিবাগের বিস্তার কার্যালয়ে; চলচ্চিত্র প্রদর্শনী বিকেল চারটা, ছয়টা ও আটটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস: বিজ্ঞান অলিম্পিয়াড শুরু, সকাল নয়টায়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বহদ্দারহাটের মহিলা ক্যাম্পাসে।
চাটগাঁ ডাইজেস্ট: ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে প্রবীণ পেশাজীবী নারীদের সম্মাননা প্রদান, বেলা সাড়ে তিনটায়, ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
বোধন (আবৃত্তি স্কুল): প্রশিক্ষণ কর্মশালার ক্লাস শুরু, সকাল নয়টা থেকে, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে।
নান্দনিক ট্রেনিং ইনস্টিটিউট: টিভি সংবাদ উপস্থাপনা প্রশিক্ষণের ১৪তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান, বেলা ১১টায়, পাঁচলাইশের হিলভিউয়ের এস এ টাওয়ারের কার্যালয়ে।
প্রয়াস (সামাজিক সংগঠন): সংগঠনের বার্ষিক সাধারণ সভা, বিকেল চারটায়, সংগঠনের সভাপতির বাসভবনে।