চট্টগ্রামে আজ
তির্যক নাট্যদল: রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের প্রদর্শনী, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল: বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় আয়োজিত ফিজিকস অলিম্পিয়াডের উদ্বোধন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীর উত্তর মিলনায়তনে, বেলা সাড়ে ১০টায়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এনায়েত বাজারে মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে, সকাল ১০টায়।
স্মরণসভা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, জেলা পরিষদ মিলনায়তনে, বিকেল চারটায়।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি: পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যোগে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে, বেলা সাড়ে ১০টায়।
মাইজভান্ডারি একাডেমি: সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির বার্ষিক ওরস শরিফ উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ, নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চবিদ্যালয় মাঠে, সকাল সাড়ে নয়টায়।
বোয়ালিয়া ইসলামী যুবসমাজ: ইসলামী মহাসম্মেলন, আনোয়ারা থানার উত্তর বোয়ালিয়া মোড়সংলগ্ন মাঠে, দুপুর দুইটায়।