চট্টগ্রামে আজ
তির্যক নাট্য দল: রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের প্রদর্শনী, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি: চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের যৌথ উদ্যোগে বাংলাদেশ উন্নয়ন সক্ষমতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার, জামাল খান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির গ্রন্থাগারে, দুপুর আড়াইটায়।
লেখিকা সংঘ: সাহিত্য সভা, চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে, বিকেল চারটায়।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ: সাবেক চেম্বার নেতা হেদায়েত হোসেন চৌধুরীর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল, আগ্রাবাদের চেম্বার মিলনায়তনে, সকাল ১০টায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি: বর্তমান বিশ্ব ও বিশ্ববিদ্যা শীর্ষক সেমিনার, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে, সকাল সাড়ে ১০টায়।
সাতকানিয়া সমিতি: সাতকানিয়াবাসীর মিলনমেলা, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে, বিকেল চারটায়।
তানজিমুল মোছলেমিন এতিমখানা: এতিমখানার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআনে হাফেজ সম্পন্নকারী ছাত্রদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান, কর্ণফুলী সেতুসংলগ্ন এতিমখানার মিলনায়তনে, বিকেল চারটায়।
ত্রিতরঙ্গ সংগীত একাডেমি: শীতবস্ত্র বিতরণ, নাসিরাবাদস্থ সংগঠন কার্যালয়ে, সকাল সাড়ে নয়টায়।