চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ: দুই দিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু, সন্ধ্যা ছয়টায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
ব্র্যাক ইউনিভার্সিটি: ‘নগর পরিস্থিতি: বাসযোগ্য চট্টগ্রামের জন্য শাসনব্যবস্থা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের উপস্থাপন, বেলা ১১টায়, চিটাগাং ক্লাব মিলনায়তনে।
গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়: তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু, সকাল আটটায়, হালিশহর বিদ্যালয় প্রাঙ্গণে।
দক্ষিণ পতেঙ্গা উন্নয়ন ফোরাম: পাঁচ মহল্লার গ্যাস-সংকটের প্রতিবাদে সমাবেশ, বেলা তিনটায়, দক্ষিণ পতেঙ্গা নিজাম মার্কেট চত্বরে।
ইঞ্জিনিয়ার আবদুল খালেক ও অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মৃতি পরিষদ: স্মরণসভা, বেলা তিনটায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে।