চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজ: ‘অল দ্য রোড’ শিরোনামে আলোকচিত্রী আরিফ আবদুল্লাহর ছয় দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু, চকবাজারের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।
ভারতীয় সহকারী হাইকমিশন অফিস: ভারত সরকারের উদ্যোগে মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে, সকাল সাড়ে ১০টায়।
কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ: ১৩০ বছর পূর্তি উৎসবের স্মৃতিচারণা ও আলোচনা অনুষ্ঠান, কাজেম আলী স্কুল প্রাঙ্গণে, সকাল ১০টায়।
আইডিয়াল গার্লস মাদ্রাসা: ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, চান্দগাঁও খাজা রোডের মাদ্রাসা প্রাঙ্গণে, সকাল আটটায়।
গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়: এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান, হালিশহরের স্কুল প্রাঙ্গণে, সকাল নয়টায়।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড: চট্টগ্রাম বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে, সকাল নয়টায়।