চট্টগ্রামে আজ
খালেক ও খালেদ স্মৃতি পরিষদ: ‘একুশের চেতনায় বিনির্মিত হোক আলোর পথরেখা’ শীর্ষক আলোচনা, দৈনিক আজাদী ভবনের চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে, সন্ধ্যা ছয়টায়।
বিস্তার, চট্টগ্রাম আর্টস কমপ্লেক্স: চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক মনসুর উল করিমের ২২তম একক চিত্রপ্রদর্শনী শুরু, ৬৮৮/সি মেহেদিবাগস্থ নিজস্ব কার্যালয়ের পরম্পরা গ্যালারিতে, বিকেল পাঁচটায়।
চ্যানেল আই: ‘ক্ষুদে গানরাজ ২০১৫’ চট্টগ্রাম বিভাগের অডিশন, মোমিন রোডস্থ কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ে, সকাল ১০টায়।
তির্যক নাট্যদল: নাটক প্রদর্শনী, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
দৃষ্টি: ‘একুশের চেতনায় আজকের তারুণ্য’ শীর্ষক প্রতিবিতর্ক, থিয়েটার ইনস্টিটিউটের মুক্তমঞ্চে, বিকেল পাঁচটায়।
আলোকিত সমাজ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলশিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সকাল নয়টা থেকে।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: ‘আমার ভাষার ছবি’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। নদী ও নারী, বিকেল চারটায়; ধারাপাত, বিকেল সাড়ে পাঁচটায়; সূর্যকন্যা, সন্ধ্যা সাতটায়।