চট্টগ্রামে আজ
চিটাগাং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি: দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান, দক্ষিণ খুলশীস্থ বিজিএমইএ ভবনের মাহাবুব আলী মিলনায়তনে, বিকেল চারটায়।
চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম: গ্রুপ থিয়েটার উৎসবের ষষ্ঠ দিনে উদীচী শিল্পীগোষ্ঠীর গণসংগীত এবং অরিন্দম নাট্য সম্প্রদায়ের পথনাটক আত্মদহন, সন্ধ্যা ছয়টায়, অনিরুদ্ধ মুক্তমঞ্চে। সমীকরণ থিয়েটারের নাটক ময়না প্রদর্শনী, সন্ধ্যা সাতটায়, শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
মঞ্চমুকুট: চার দিনব্যাপী নাট্য উৎসবের শুরু, থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) মুক্তমঞ্চে, বিকেল চারটায়। আন্তন চেখবের নাটক বিয়ে প্রদর্শনী, টিআইসি মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।
জাতীয় শ্রমিক ফেডারেশন: চট্টগ্রাম জেলা শাখার একাদশ সম্মেলন, সীতাকুণ্ডস্থ হাফিজ জুট মিলস ওয়ার্কার্স ক্লাব প্রাঙ্গণে, বেলা তিনটায়।
আমরা সন্দ্বীপবাসী: সদরঘাট-গুপ্তছড়া স্টিমার সার্ভিস নিয়ে মতবিনিময় সভা, প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে, সকাল সাড়ে নয়টায়।
আনোয়ারা করিম ফাউন্ডেশন: বিনা মূল্যে চিকিৎসাসেবা, বায়েজিদ বোস্তামী শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সকাল নয়টা থেকে।