চট্টগ্রামে আজ
বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন: রাখাইন নববর্ষ ‘মাহা সাংগ্রেং পোয়ে’ উপ্যাপন উপলক্ষে বেলা দুইটায় বুদ্ধস্নান, বেলা তিনটায় জলকেলি উৎসব, কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে।
ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক: নাটক প্রদর্শনী, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
চান্দগাঁও হাজেরা তজু কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ: নতুন কমিটি গঠনের জন্য বিশেষ সভা, বিকেল চারটায়, কলেজ প্রাঙ্গণে।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন: অকালপ্রয়াত সহকর্মীদের স্মরণে সভা, সকাল ১০টায়, কারিতাস মিলনায়তনে।
বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন: বার্ষিক সাধারণ সভা, সকাল ১০টায়, মোমিন রোডে ফাউন্ডেশনের মৈত্রী ভবনের কার্যালয়ে।
চট্টগ্রাম গুণীজন স্মরণ কমিটি: ‘বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ও কবি বেগম সুফিয়া কামাল স্মরণ’ শীর্ষক আলোচনা সভা, বেলা তিনটায়, জেলা পরিষদ মিলনায়তনে।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি: দক্ষিণ জেলা সংসদের অভিষেক উপলক্ষে সংগীত প্রতিযোগিতা, সকাল ১০টায়, কদম মোবারক কে এম ওয়াই ইন প্রাঙ্গণে।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ: বিবেকানন্দের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী উৎসব, জেএস সেন মিলনায়তন প্রাঙ্গণে।
খুলশী মার্ট: নয় দিনব্যাপী বিক্রয় উৎসব শুরু, বেলা ১১টায় উদ্বোধন, জাকির হোসেন সড়কের খুলশী মার্টে।