চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি: নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের সংবর্ধনা, সন্ধ্যা সাতটায়, আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ: গ্লোবাল অ্যাকশন উইকের সমাপনী দিনে শিশুমৃত্যুর হার, পুষ্টি ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যে শিশু সমাবেশ, সাড়ে ১০টায়, বাহির সিগন্যাল এলাকার এল কে খান উচ্চবিদ্যালয় মাঠে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা: বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে মানববন্ধন, বেলা তিনটায়, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।
কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ: নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের সংবর্ধনা, বেলা ১১টায়, বিদ্যালয় মিলনায়তনে।