চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি: ওপেন ডে-২০১৫ প্রোগ্রাম, সকাল ১০টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত। জামাল খানস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
অলিয়ঁস ফ্রঁসেজ: আসন্ন জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে পরিবেশবিষয়ক নাটক ও প্রদর্শনী, সন্ধ্যা ছয়টায় শুরু, চকবাজারে অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ঐতিহ্য রক্ষা পরিষদ: সংবাদ সম্মেলন, দুপুর ১২টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনকক্ষে।
নিবেদন শিল্পী সংসদ: ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশের সংবর্ধনা, বিকেল পাঁচটায়, প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
ভার্টিক্যাল ড্রিমার্স: এভারেস্ট যে উদ্যাপন ও প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বিকেল চারটায়, শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: চলচ্চিত্র প্রদর্শনী, থ্রোন অব ব্লাড বিকেল তিনটায়, পথের পাঁচালী বিকেল পাঁচটায়, ব্লো আপ সন্ধ্যা সাতটায়। লেকচার থিয়েটার, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম।
চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ: মানব পাচার ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন, বিকেল চারটায়, প্রেসক্লাব চত্বরে।