চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ: ট্রেড ফিন্যান্স শিরোনামের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান। বিকেল সাড়ে তিনটায়, আগ্রাবাদের উইমেন চেম্বার মিলনায়তনে।
নভেরা আহমেদ স্মৃতি সংরক্ষণ পরিষদ: নভেরা আহমেদের জীবন ও শিল্পকর্ম নিয়ে স্মরণসভা, বিকেল পাঁচটায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে।
বাতিঘর: ‘আমার জীবন আমার রচনা’ শিরোনামের অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন কবি আল মাহমুদ, বিকেল পাঁচটায়, প্রেসক্লাব ভবনের বই বিপণিকেন্দ্র বাতিঘরে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ: এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, সকাল ১০টায়, আন্দরকিল্লায় দলীয় কার্যালয়ে।
হাটখোলা: নবীন আলোকচিত্রী ফাতেমা রিয়াজের ভাস্কর্য প্রদর্শনী ‘প্রকৃতির ছন্দ’, বেলা ১১টায়, সার্সন রোডের হাটখোলা গ্যালারিতে।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা: অলিম্পিক ডে রান শোভাযাত্রা, সকাল সাড়ে সাতটায়, এম এ আজিজ স্টেডিয়ামের বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে থেকে শুরু।
তির্যক নাট্যদল: পশ্চিমবঙ্গের বহরমপুরের নাট্যদল ঋত্বিক প্রযোজিত জগদীশ চন্দ্র মাথুর রচিত ও বিপ্লব দে নির্দেশিত নাটক আদি রাজার প্রদর্শনী, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
চারুকলা ইনস্টিটিউট: বার্ষিক চারুকলা প্রদর্শনীর তৃতীয় দিনে শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সকাল নয়টায়, চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্যাপন পরিষদ: দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন, সকাল সাড়ে ১০টায়, জেলা শিল্পকলা একাডেমীতে।
কৈবল্য ধাম: শীতলা দেবীর সর্বজনীন মন্দিরের দুই দিনব্যাপী তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব শুরু, সকাল ১০টায়, আকবর শাহ কৈবল্যধাম শালিপাড়া আশ্রম গেট প্রাঙ্গণে।
বাংলাদেশ সনাতনী সেবক সংঘ: সম্মেলন, বেলা তিনটায়, কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয় মিলনায়তনে।
বাংলাদেশ ছাত্রলীগ: চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে ছাত্রলীগ মনোনীত প্যানেল পরিচিতি, বিকেল পাঁচটায়, কলেজ মাঠে।