চট্টগ্রামে আজ
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা): জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক গণশুনানি, সকাল সাড়ে নয়টায়, লর্ডস ইন হোটেলে।
তির্যক নাট্যদল: জগদীশ চন্দ্র মাথুর রচিত ও বিপ্লব দে নির্দেশিত আদি রাজা নাটক পরিবেশন, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউটে।
দুস্থ স্বাস্থ্যকেন্দ্র: বৃষ্টির পানি ধারণ, সংরক্ষণ, ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার, সকাল সাড়ে ১০টায়, ওয়াসা মিলনায়তনে।
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১: মুক্তিযোদ্ধা ছমিউদ্দীনের নাগরিক শোকসভা, বিকেল চারটায়, মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে।
বাংলাদেশ শিশু একাডেমী: সাংস্কৃতিক উৎসব ও মৌসুমি ফল উৎসব, বেলা তিনটায়, শিশু একাডেমী প্রাঙ্গণে।
উত্তরাধিকার: সাম্পাননাইয়া নাটকের ৫২তম মঞ্চায়ন, সন্ধ্যা সাতটায়, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট: প্রশিক্ষণার্থীদের হোস্টেল ভবন নির্মাণকাজের উদ্বোধন, বিকেল সাড়ে চারটায়, ইনস্টিটিউটে।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন: ৩৮তম বার্ষিক সাধারণ সভা, সন্ধ্যা সাতটায়, চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে।