চট্টগ্রামে আজ
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: পথের পাঁচালীর ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
শিল্পকলা একাডেমী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল চারটায়, শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে।
মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম ইউনিট কমান্ড: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা, বিকেল পাঁচটায়, মুক্তিযোদ্ধা ভবনের (সাবেক দারুল ফজল মার্কেট) সংসদ কার্যালয়ে।
ফুলকি: শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগারের ঋতুভিত্তিক ছোটদের সাহিত্য আসর ‘বরিষণ’। সকাল ১০টায়, নন্দনকাননের ফুলকি মিলনায়তনে।
চট্টগ্রাম একাডেমি: কথাসাহিত্যিক নাসের রহমানের দুটি গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব, বিকেল পাঁচটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
বোধন আবৃত্তি পরিষদ: কবি এজাজ ইউসুফী, সেলিনা শেলী ও মানজুর মাহমুদের কবিতা পাঠের আয়োজন, সন্ধ্যা সাড়ে ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
বন বিভাগ ও জেলা প্রশাসন: বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান, বেলা ১১টায়, আউটার স্টেডিয়াম, কাজির দেউড়ি।
গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ: মনসা পুঁথি পাঠ, রাত নয়টায়, শ্মশান কালীমন্দিরে।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি: লোহাগাড়া উপজেলা সংসদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান, আমিরাবাদ সুখছিড় সার্বজনীন কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে।