চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব খুলশী চিটাগাং: ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ শিরোনামের যুক্তরাষ্ট্রের মাউন্ট হলিক ইউনিভার্সিটির ছাত্রী আনিসা কবিরের উদ্দীপনামূলক বক্তৃতা অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, মেহেদীবাগে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে।
প্রমা আবৃত্তি সংগঠন: ‘অভিন্ন হৃদয়ে কবিতার ধ্বনি’ শিরোনামে ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আবৃত্তি সন্ধ্যার শুরু, সন্ধ্যা ছয়টায়, শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
আবদুল আলীম ফাউন্ডেশন: আবদুল আলীমের গান সংগ্রহ, সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে ইউনেসকো পার্টিসিপেশন প্রোগ্রামের আওতায় সেমিনার ও সংগীত প্রতিযোগিতা, বিকেল সাড়ে পাঁচটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে ভ্যাট প্রত্যাহারে দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।