চট্টগ্রামে আজ
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: ওমর শরীফ স্মারক চলচ্চিত্র অধিবেশন। ডক্টর জিভাগো, বিকেল চারটায়, এ ম্যান ইন আওয়ার হাউস সন্ধ্যা সাড়ে সাতটায়, লেকচার থিয়েটার, থিয়েটার ইনস্টিটিউটে।
চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ: এস এম জামাল উদ্দিনের স্মরণসভা, বিকেল চারটায়, দোস্ত বিল্ডিং কার্যালয়ে।
চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (সিসিএএস) এবং চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি: আবদুল করিম স্মারক বক্তৃতা বিকেল পাঁচটায়, জামালখানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মিলনায়তনে।
সাংবাদিক হাউজিং সোসাইটি: বার্ষিক সাধারণ সভা, বেলা সাড়ে ১১টায়, প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে।
জাতীয় পার্টি, চট্টগ্রাম উত্তর জেলা: দ্বিবার্ষিক সম্মেলন, সকাল ১০টায়, রীমা কনভেনশন সেন্টার, আসকার দীঘিতে।
কাজী নজরুল ইসলাম মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি: সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসর, বিকেল চারটায়, মেরনসান স্কুল অ্যান্ড কলেজ, ফুলতলা চকবাজারে।
সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবলড (সুইড): কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মো. মোসলেমের সংবর্ধনা, সকাল ১০টায়, আমানউল্লাহ ভবন, ঝাউতলা রেলগেটের কাছে।