চট্টগ্রামে আজ
খেলাঘর মহানগর কমিটি: দুই দিনব্যাপী সম্মেলন উপলক্ষে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, সকাল ১০টায়, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ।
চিটাগাং চার্টার্ড ট্যাক্সেস ফোরাম (সিসিটিএফ): আয়কর আইন-বিষয়ক কর্মশালা, বিকেল চারটায়, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ১ নম্বর মিলনায়তনে।
চট্টগ্রাম তরুণ লেখক সংসদ: আবদুল করিম সাহিত্যবিশারদের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কর্ম ও জীবন সম্পর্কে আলোচনা, বিকেল পাঁচটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
তারুণ্যের উচ্ছ্বাস: শিশু-কিশোরদের আবৃত্তি অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
স্বাধীনতা সংসদ: ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও স্বাধীনতা সংসদ অ্যাওয়ার্ড অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে।
গাউসিয়া কমিটি: চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা, সন্ধ্যা ছয়টায়, পশ্চিম ষোলশহর আলমগীর খানকাহ শরিফে।