চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: চলচ্চিত্র মেঘমল্লার প্রদর্শনী। বেলা ১১টা, ৩টা, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
খড়িমাটি: ১৫ তরুণ কবির কবিতা পাঠের আসর ‘সাদা কাগজের পাখি’, সন্ধ্যা ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটি: বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা, সকাল সাড়ে নয়টা, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক চত্বরে।
চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি: ঈদ পুনর্মিলনী, স্মৃতিচারণ ও আড্ডা, সন্ধ্যা ছয়টায়, স্কুল প্রাঙ্গণে।
মা ও শিশুকল্যাণ কেন্দ্র: দশ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন, বিকেল চারটায়, পূর্ব বাকলিয়ায়।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতি: আয়কর আইনের ওপর কর্মশালা, বেলা তিনটায়, আগ্রাবাদের সমিতির মিলনায়তনে।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন: চট্টগ্রাম জেলা শাখার তিন যুগ পূর্তি উৎসব, সকাল ১০টায়, সিরাজউদদৌলা সড়কের সাফা আর্কেডে।
লোকনাথ ব্রহ্মচারী সেবা পরিষদ: কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও মন্দির কার্যালয়ে ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন, দুপুর ১২টায়, জে এম সেন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে।