চট্টগ্রামে আজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচ: স্মৃতিচারণ ও মেজবান, সন্ধ্যা সাতটায়, ইছামতী মিলনায়তন, হোটেল আগ্রাবাদে।
কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ: প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সংবর্ধনা, সকাল ১০টায়, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।
বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট ও মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন: তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা, সপ্তাহব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন ও নাট্য প্রদর্শনী, বেলা সাড়ে তিনটায়, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মেঘমল্লার প্রদর্শনী, বেলা ১১টা, ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ: ‘রাগ-ভূপালী ও শুদ্ধ কল্যাণ, গঠনশৈলী ও বিস্তৃতি’ শীর্ষক আলোচনা ও সংগীতানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।