চট্টগ্রামে আজ
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল: ফিজিকস অলিম্পিয়াড, বেলা সাড়ে ১১টায়, শাহ আলম বীর উত্তম মিলনায়তনে।
জলাশয় ও জলাধার রক্ষা কমিটি: কর্ণফুলীকে দূষণমুক্ত করে সেখানে পর্যটন স্পট করার দাবিতে মানববন্ধন, বেলা তিনটায়, অভয়মিত্র ঘাটে।
কথক নাট্য সম্প্রদায়: নাটক মুচিরাম গুড়-এর মঞ্চায়ন, সন্ধ্যা সাড়ে ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
হজযাত্রী কল্যাণ পরিষদ: মতবিনিময় সভা, বিকেল পাঁচটায়, হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল মিলনায়তনে।
বৃহত্তর ঢাকা সমিতি, লায়নস ক্লাব অব চিটাগাং সিটি ও রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল: শিশুদের ক্যানসার-বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প, সকাল আটটায়, ডিটি সড়কের। ঈদগাঁ কাঁচা রাস্তা এলাকার ঢাকা ভবনে।
মহাপ্রভু সেবক সংঘ: পঞ্চতত্ত্ব আরাধনা, গীতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা দুইটায়, জেএম সেন মিলনায়তনে।
প্যারেন্ট লাউঞ্জ: নতুন ভবন উদ্বোধন, সন্ধ্যা সাতটায়, ৮৭ জামাল খানে, (ভিক্টোরি ন্যাশনাল স্কুলের কাছে)।