চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল সংগীতশিল্পী সংস্থা: দুই দিনব্যাপী নজরুল সংগীত সম্মেলন শুরু, বেলা তিনটা, ডিসি হিলের নজরুল স্কয়ারের উন্মুক্ত মঞ্চে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও নারী পক্ষ: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা, সকাল সাড়ে ১০টা, চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে।
নাগরিক স্মরণসভা কমিটি: আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মরণসভা, বেলা দুইটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে।
চট্টগ্রাম সিটি করপোরেশন: ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, করপোরেশনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে।
নান্দীমুখ: আন্তর্জাতিক নাট্যেৎসবে ভারতের নাট্যদল গোবরডাঙা নকশার নাটক বিনোদিনী মঞ্চায়ন, সন্ধ্যা সাতটা, শিল্পকলা একাডেমী মিলনায়তনে।