চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ: বিজয় মেলার অনুষ্ঠানমালার উদ্বোধন, বেলা আড়াইটা, এম এ আজিজ স্টেডিয়াম গোল চত্বরে।
প্রবর্তক সংঘ: মুক্তিযুদ্ধে প্রবর্তক সংঘের শহীদদের স্মৃতিচারণা, নতুন মৈত্রেয়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায়, মৈত্রেয়ী ভবন প্রাঙ্গণে।
মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্যাপন পরিষদ: মুক্তিযুদ্ধের বিজয় উৎসব অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন, সকাল সাড়ে ১০টা, প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন: বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানবাধিকার সম্মাননা প্রদান, সকাল ১০টা, ধনিওয়ালাপাড়ার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে।