চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম: ‘প্রতিকূলতার বিরুদ্ধে থিয়েটারের বেঁচে থাকা’ শিরোনামে নাট্যবিষয়ক বক্তৃতা দেবেন অভিনেতা মামুনুর রশীদ, বেলা তিনটায়, থিয়েটার ইনস্টিটিউটের লেকচার মিলনায়তনে।
যোগ আর্ট স্পেস: ‘চেরাগী আর্ট শো’ শিরোনামে দুই দিনব্যাপী উন্মুক্ত শিল্পকর্ম প্রদর্শনী শুরু, বিকেল পাঁচটায়, জামালখান, চেরাগী পাহাড় ও মোমিন রোডে।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র অনিল বাগচির একদিন-এর প্রদর্শনী, বেলা ১১টা, ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
চারুকলা ইনস্টিটিউট: চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১০টায়, চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে।
পঙ্ক্তিমালা: ছয় কবির কবিতা পাঠের আসর, সন্ধ্যা ছয়টায়, নগরের সার্সন রোডের হাটখোলা গ্যালারিতে।