চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নান্দিকার: নাট্যচর্চার ৪০ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী নাট্য উৎসবের শুরু, বিকেল সাড়ে পাঁচটায়, অনিরুদ্ধ মুক্তমঞ্চ, নাটক পাপপুণ্য প্রদর্শনী, সন্ধ্যা সাতটায়, শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
রেড ভেলবেট: জনপ্রিয় গায়ক নচিকেতার গানের অনুষ্ঠান, সন্ধ্যা সাতটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
রক্তকরবী: রজনী কান্ত সেনের গানের অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ: ড. রশীদ আল ফারুকীর স্মরণানুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনে।
ইউসেফ বাংলাদেশ: ‘কারিগরি শিক্ষার গুরুত্ব ও মেয়েদের অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল সাড়ে ছয়টায়, পিটস্পট রেস্টুরেন্টে।
কণিকা: শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, সকাল ১০টায়, জিইসি মোড়ে ইমেজ-এর দপ্তরে।