চট্টগ্রামে আজ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: মহান ভাষা আন্দোলনের আলোকচিত্র, দলিলপত্র ও অডিও-ভিডিও প্রদর্শনী, সকাল ১০টায়, এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে।
চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স: পিঠা উৎসব, সকাল ১০টায়, দামপাড়া বাওয়া স্কুল মাঠে।
জাতীয় সমাজতান্ত্রিক দল: চট্টগ্রাম মহানগর সম্মেলন, বেলা তিনটায়, শহীদ মিনার চত্বরে।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: স্প্রিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বিকেল পাঁচটায়, দক্ষিণ খুলশী নিকুঞ্জ হাউজিং সোসাইটির বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা): ‘ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা: আমাদের করণীয় ও প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভা, বেলা সাড়ে তিনটায়, জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে।