চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাব: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে দোয়া মাহফিল, বেলা ১১টায়, প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে বঙ্গবন্ধুসহ অন্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ: ‘চেতনায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে। আলোচক ড. অনুপম সেন, এ কিউ এম সিরাজুল ইসলাম, এ কে এম ফজলুল্লাহ প্রমুখ।
সিডিএ: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের ৪১ নম্বর ওয়ার্ডের কোরআন খতম ও দোয়া মাহফিলের কর্মসূচি হাতে নিয়েছে। আজ দিনভর এসব কর্মসূচি পালিত হবে।
রাউজানে আলোচনা: জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান উপজেলা সদরে ফজলুল কবির অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা হবে, বিকেলে। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।