চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল: তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত, আগ্রাবাদে হোটেল সেন্ট মার্টিনের কাকলি মিলনায়তনে।
অরিন্দম নাট্য সম্প্রদায়: অরিন্দম নাট্য উৎসবের চতুর্থ দিনে মঞ্চ কলাকুশলীদের সংবর্ধনা ও বাউল গান, বিকেল পাঁচটায়, অনিরুদ্ধ মুক্তমঞ্চে, শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন: সংবাদ সম্মেলন, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাব।
রাইসা প্রকাশনী: সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর লেখা জীবন মঞ্চের কুশীলবরা বইয়ের মোড়ক উন্মোচন, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে।
আমরা সবাই মুজিব সেনা: বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, বেলা দুইটায়, মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে।