চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরিন্দম নাট্য সম্প্রদায়: অরিন্দম উৎসবের পঞ্চম দিনে খুলনার মধুগীত, বিকেল পাঁচটায়, অনিরুদ্ধ মুক্ত মঞ্চে, নাটক রাজা প্রতাপাদিত্য, সন্ধ্যা সাতটায়, শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
বৃহত্তর চট্টগ্রাম প্রাক্তন ছাত্রলীগ নেতা-কর্মী পুনর্মিলনী পরিষদ: দিনব্যাপী পুনর্মিলনী উৎসব, সকাল সাড়ে নয়টায়, পূর্ব নাসিরাবাদ সমাবেশ কমিউনিটি সেন্টারে।
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ: তরুণদের জন্য ক্যারিয়ার নির্দেশনামূলক অনুষ্ঠান, বেলা আড়াইটায়, হোটেল আগ্রাবাদে।
সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ: ক্ল্যাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল, সন্ধ্যা পৌনে সাতটায়, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।
বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন: কার্যকরী কমিটির সভা, সকাল ১০টায়, আগ্রাবাদের যমুনা ভবনের মিলনায়তনে।
সানমার ওশান সিটি ওনার্স অ্যাসোসিয়েশন: দ্বিবার্ষিক নির্বাচন, সকাল ১০টা থেকে, সানমার ওশান সিটিতে।