চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাব: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিশু উৎসব, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাবে।
জেলা প্রশাসন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান; শোভাযাত্রা, সকাল সাড়ে নয়টায়, শিল্পকলা একাডেমি থেকে; ‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, বিকেল পাঁচটায়, শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে।
আমরা কজন মুজিব সেনা, চট্টগ্রাম মহানগর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
ইচ্ছেশক্তি: পথশিশুদের নিয়ে উৎসব, সকাল ১০টায়, কর্ণফুলী শিশুপার্কে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘চেতনার সৈকতে ভোরের নোঙর বঙ্গবন্ধু’ শীর্ষক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু, বেলা তিনটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।