চট্টগ্রামে আজ
হাটখোলা: সীমান্তহীন ইউরোপের প্রান্ত দেশে এবং পরি ও জাদুর তুলি নিয়ে পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠান, সন্ধ্যা সাতটায়, সার্সন রোডের হাটখোলা মিলনায়তনে।
ফুলকি: বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী জামাল নজরুল কিশোর বিজ্ঞান সম্মেলন শুরু, বিকেল চারটায়, ডিসি হিলের নজরুল মঞ্চে।
নবীন মেলা: ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান, বিকেল সাড়ে পাঁচটায়, জে এম সেন মিলনায়তন প্রাঙ্গণে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: আলোচনা অনুষ্ঠান, বেলা তিনটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
অদিতি সংগীত নিকেতন: বসন্ত উৎসবের শুরু, বিকেল চারটায়, উত্তর কাট্টলীর দাশ বাড়ির মাঠে।
বাংলাদেশ যুব ইউনিয়ন: চট্টগ্রাম জেলা সম্মেলন, বেলা তিনটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং কনটেস্ট, সকাল ১০টায়, কেন্দ্রীয় মিলনায়তনে।