চট্টগ্রামে আজ
প্রজন্ম চট্টগ্রাম: ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী, বেলা তিনটায়, শহীদ মিনার চত্বরে।
কুতুবদিয়া সমিতি: ভয়াল ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল, বিকেল পাঁচটায়, আন্দরকিল্লা শাহি মসজিদে।
উপকূলীয় এনজিও জোট: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্মরণে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।
চট্টগ্রাম কলেজ: ৮৬তম ব্যাচের বৈশাখী সম্মিলন, সন্ধ্যা সাতটায়, হোটেল অ্যাম্বোসিয়ায়।
বাতিঘর: পাঠকের মুখোমুখি কবি মোহাম্মদ রফিক, বেলা ১১টায়, জামালখান প্রেসক্লাব ভবনে গ্রন্থ বিপণি বাতিঘরে।
খড়িমাটি: সাহিত্য আসর, বিকেল পাঁচটায়, থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব: সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, নন্দনকাননের বৌদ্ধবিহারে।
বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ: প্রীতি সম্মিলনী, বেলা তিনটায়, আইস ফ্যাক্টরি রোডের বিদ্যালয় প্রাঙ্গণে।