চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা: অলিম্পিক ডে রান, সকাল আটটায়, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে থেকে। 

বোধন আবৃত্তি পরিষদ: তরুণ শিল্পীদের একক আবৃত্তি অনুষ্ঠান ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ সন্ধ্যা সাড়ে ছয়টায়, নন্দন কাননে ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে। 

নজরুলসংগীত শিল্পী পরিষদ: জাতীয় কবি নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, সারসন রোডের হাটখোলা মিলনায়তনে। 

হোনকে সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন ও গার্লস গ্যাং: মেয়েদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা, সকাল ১০টায়, ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমি, এস খালেদ রোড, আসকার দিঘির উত্তর পাড়ে। 

চট্টগ্রাম সিটি করপোশেন: বুদ্ধপূর্ণিমা উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান, সকাল আটটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ: স্মরণিকা স্মৃতিময়-এর প্রকাশনা উৎসব, সন্ধ্যা সাড়ে ছয়টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।

ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ: রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে গান ও কথামালা, বিকেল সাড়ে চারটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। 

বাজেটেমেগাপ্রকল্পনিয়েহতাশাঅর্থনীতিবিদদের

চট্টগ্রামের বিভিন্ন প্রকল্প গুরুত্ব পাওয়ায় খুশি ব্যবসায়ীরা 

প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের বেশ কিছু প্রকল্প গুরুত্ব পাওয়ায় খুশি ব্যবসায়ীরা।মোটা দাগে বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় এবং বাজেট বাস্তবায়ন করাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তাঁরা।অন্যদিকে অর্থনীতিবিদেরা বলছেন, বাজেটে যোগাযোগব্যবস্থাসহ মেগা প্রকল্পে বরাদ্দ বেশি হলেও যাচাই-বাছাই ছাড়া অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে।ব্যয় বরাদ্দে সমতা রাখা হয়নি বলেও মনে করেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদে বিশ্ববাণিজ্য কেন্দ্রের চতুর্থ তলায় চেম্বার কার্যালয়ে টেলিভিশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা দেখেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ চেম্বারের পরিচালকেরা।বাজেট বক্তৃতা শেষে চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাবিত বাজেট চট্টগ্রামের আউটার রিং রোড, ইউলুপ ও লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে।এতে আমরা খুশি।এখন চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন চাই।’

মাহবুবুল আলম বলেন, বাজেটে সিটি করপোরেশনের বাইরে রিয়েল এস্টেট খাতে উৎসে কর কমানোর ফলে মহানগরের ওপর চাপ কমবে।এসএমই খাতে টার্নওভার ৩৬ লাখ টাকা করায় এ খাতের সম্প্রসারণ হবে।পাটজাত পণ্যের ক্ষেত্রে জোগানদার সেবা, রাবারের উৎপাদন পর্যায়, অ্যাম্বুলেন্স পরিবহন সেবাসহ কিছু খাতকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া এবং পাম তেল ও সয়াবিনের ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি রাখা প্রশংসাযোগ্য।নির্মাণশিল্প খাতের অনেক উপকরণের শুল্ক হ্রাস এবং হাইব্রিড গাড়ি ও হিউম্যান হলারের ক্ষেত্রে রেয়াতি সুবিধা প্রদান পরিবহন খাতে পরিবর্তন আনবে।

চেম্বারের সভাপতি বলেন, যেকোনো কোম্পানি বা ৫০ লাখ টাকার অধিক গ্রস প্রাপ্তি আছে এমন প্রতিষ্ঠানের ন্যূনতম করহার বাড়ানো এবং সারচার্জের ক্ষেত্রে দুটি স্তরে ২৫ ও ৩০ শতাংশ করহার নির্ধারণ করা হয়েছে, যা অত্যধিক।এগুলো পর্যালোচনা করা উচিত।আবার পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে মূসকের হার বাড়ানোর কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে।স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী সেবার ক্ষেত্রে মূসকের হার ৯ থেকে ১৫ শতাংশ করা অত্যধিক হয়েছে।

বাজেট মোটা দাগে ইতিবাচক দৃষ্টিতেই দেখতে চান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান।মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পায়ন গতিশীল করতে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়।পোশাকশিল্প খাতে ফায়ার ডোরসহ অগ্নিনির্বাপণ যন্ত্রাংশের শুল্কহার হ্রাস করায় কর্মসহায়ক পরিবেশ বাস্তবায়নের জন্য সহায়ক হবে।তবে দ্রুত কমপ্লায়েন্স বাস্তবায়নে সম্পূর্ণ শুল্ক-কর প্রত্যাহার করলে ভালো হতো।তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে করপোরেট করহার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করা ইতিবাচক।আবার ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের পরিবর্তে আগের মতো প্যাকেজ ভ্যাট বহাল রাখার প্রস্তাব ইতিবাচক।প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা গেলে অর্থনীতি আরও গতিশীল হবে।এ জন্য রাজস্ব আদায় হবে বড় চ্যালেঞ্জ।ব্যক্তিগত করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকায় উত্তীর্ণ করা হলে ভালো হতো বলে মনে করেন খলিলুর রহমান।

অর্থনীতিবিদ ও ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দর খান প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত বাজেটে মেগা প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে।নিরপেক্ষভাবে সম্ভাব্যতা যাচাই করে মেগা প্রকল্পগুলো নেওয়া হচ্ছে না।এসব প্রকল্পের কাজগুলো নিয়মনীতি মেনে হচ্ছে না।এবারের বাজেটে পায়রাবন্দর গুরুত্ব পেয়েছে।সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের বিষয়টি গুরুত্ব পায়নি।অথচ প্রাকৃতিকভাবে পায়রার চেয়ে সোনাদিয়া অনেক বেশি উপযুক্ত।তিনি উদাহরণ দিয়ে বলেন, সোনাদিয়ায় ১ টাকা খরচ করে যে উপকার পাওয়া যাবে, পায়রাবন্দরে সে জন৵ খরচ করতে হবে ১০ টাকা।এসব বিষয় পর্যালোচনার দাবি রাখে।

মু. সিকান্দর খান বলেন, প্রস্তাবিত বাজেটে গরিব মানুষের জন্য নানা ভাতা ও সুযোগ-সুবিধার কথা আছে।আবার বড় প্রকল্পের নামে নির্মাতা প্রতিষ্ঠান ও তাদের এদেশীয় সহযোগীদের জন্য হরিলুটেরও ব্যবস্থা রাখা হয়েছে।এতে সমতার বিষয়টি উপেক্ষিত থাকছে।যেসব বড় প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলো সাধারণ মানুষের উপকারে আসছে না।যেমন লালখান বাজার থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে সাধারণ মানুষের উপকার হবে না।এমন প্রকল্প নেওয়া উচিত যেগুলো ছোট, মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে সবার উপকারে আসবে।তাহলেই এসব প্রকল্পের গুরুত্ব বাড়বে।

সিটিআউটাররিংরোডপ্রকল্প

পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর

চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের জন্য যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হবে, তাদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।নগরের দক্ষিণ হালিশহর (৩৯ নম্বর ওয়ার্ড) ও উত্তর পতেঙ্গার (৪০ নম্বর ওয়ার্ড) বাসিন্দাদের একটি সংগঠন গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। ‘৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ আদায় কমিটি’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ হালিশহরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আসলাম।উপস্থিত ছিলেন একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের, কমিটির সভাপতি ইউনুস সওদাগর, মোহাম্মদ আলী প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সিটি আউটার রিং রোড প্রকল্পের অধীনে নগরের স্টিল মিল এলাকা থেকে বেড়িবাঁধের খেজুরতলা পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণ করবে।এই সড়ক নির্মাণের কারণে দক্ষিণ হালিশহর ও উত্তর পতেঙ্গার প্রায় দুই শ স্থায়ী পরিবারকে উচ্ছেদ করা হবে।এসব পরিবার এর আগেও পতেঙ্গা এবং হালিশহরে দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনের সময় ভিটেমাটি হারিয়েছিল।তবে সে সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনসহ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।কিন্তু সিডিএ জমি উচ্ছেদের প্রক্রিয়া শুরু করলেও এখন পর্যন্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে না।এতে দুই শ পরিবারের প্রায় পাঁচ হাজার বাসিন্দা উৎকণ্ঠায় দিন পার করছেন।

সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরা হয়।উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে অবকাঠামোর ক্ষতিপূরণ বর্তমান বাজার মূল্য অনুযায়ী পরিশোধ করা, পুনর্বাসিত জমির দাম ও রেজিস্ট্রি বিনা মূল্যে করা, ভূমির প্রত্যেক মালিককে পুনর্বাসিত স্থানে বসবাসের উপযোগী বাড়িঘর নির্মাণের জন্য সময় দেওয়া, ক্ষতিপূরণের টাকা এককালীন পরিশোধ করা এবং পুনর্বাসিত স্থানে মসজিদ, স্কুল, কবরস্থান, গ্যাস, পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা।

আট দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও সিডিএ চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান কমিটির নেতারা।

এ বিষয়ে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও আউটার রিং রোড প্রকল্পের পরিচালক কাজী হাসান বিন শামস বলেন, সংযোগ সড়কের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া হবে।

সিডিএ জানায়, চার লেনের এ সংযোগ সড়কের দৈর্ঘ্য হবে ১ দশমিক ২ কিলোমিটার এবং প্রস্থ ২৪ দশমিক ৪৫ মিটার।এ জন্য ১০ দশমিক ৬৩৩ একর জমি অধিগ্রহণ করা হবে।

পরশুরামে ডাকাতি 

ফেনীতে ব্র্যাক কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই

ফেনীতে ব্র্যাক কর্মীকে ছুরিকাঘাত করে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এই ঘটনা ঘটে।

ব্র্যাকের শহরের পাঠানবাড়ী রোড শাখার ব্যবস্থাপক অমিয় ভূষণ রায় বলেন, শাখার হিসাবরক্ষক মফিজুল ইসলাম ও নুরুল ইসলাম ৬ লাখ ৩৯ হাজার টাকা জমা দিতে মোটরসাইকেলযোগে পূবালী ব্যাংকে যাচ্ছিলেন।শহীদ শহীদুল্লা কায়সার সড়কে চক্ষু হাসপাতালের পাশে দুই দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে তাঁদের গতিরোধ করে।পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে মফিজুল ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করেন।এ সময় দুর্বৃত্তরা তাঁর হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।মফিজুলকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পরশুরামে ডাকাতি: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামের একটি বাড়িতে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত হানা দেয়।ডাকাতেরা ঘরের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।

গৃহকর্তা এনামুল হকের দাবি, ডাকাতেরা তাঁর ঘর থেকে ৪৭ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও মুঠোফোন সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

কক্সবাজারে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবীসহ দুজন নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার সকালে শহরের লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজনই অটোরিকশায় ছিলেন।দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন আইনজীবী হুমায়ুন আহমদ (৩২) এবং তৌহিদুল ইসলাম (৩০)।তাঁদের দুজনের বাড়ি রামু উপজেলার চৌমুহনী এলাকায়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রামু উপজেলার মিজানুর রহমান, শাহাবউদ্দিন ও মফিজুর রহমান।তাঁদের মধ্যে মফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, সকাল ১০টার দিকে রামু থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজার শহরের দিকে আসছিল।লিংক রোড এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বাসের সঙ্গে অটোরিকশাটির মখোমুখি সংঘর্ষ হয়।

ফেনী সদরের দুই ইউপির নির্বাচন স্থগিত

ফেনীর সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।এ-সংক্রান্ত আদেশ গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতার অভিযোগে মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা আকরামুজ্জমান হাইকোর্টে রিট আবেদন করেন।শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ গত বুধবার ওই ইউপির নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের নজরুল ইসলাম ৭ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতার অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করেন।গত বুধবার হাইকোর্টের একই বেঞ্চ বালিগাঁও ইউপি নির্বাচনও ছয় মাসের জন্য স্থগিত করেন।

এ-সংক্রান্ত আদেশ গতকাল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছায়।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম ধর্মপুর ও বালিগাঁও ইউপি নির্বাচনের ওপর স্থগিতাদেশ-সংক্রান্ত চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

৪ জুন ধর্মপুর ও বালিগাঁও ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল।

সাতকানিয়ায়ইউপিনির্বাচনকাল

১৭ইউপির১১টিতেইআ.লীগে ‘বিদ্রোহী’

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১১টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৪ জন ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এসব ইউপিতে বিদ্রোহী প্রার্থীর সঙ্গেই আওয়ামী লীগের প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভাবা হচ্ছে।

   উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ জুন ষষ্ঠ ধাপে সাতকানিয়ার ১৭ ইউপিতে ভোট হবে।এর মধ্যে সোনাকানিয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু তাহের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী নুর আহমদ বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন।বাকি ১৬ ইউপিতে ৬৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতকানিয়া সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নেজাম উদ্দিন।

   চরতী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রদীপ কুমার চৌধুরী।এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মমতাজ উদ্দিন আহমদ।

   খাগরিয়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন।তাঁর প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।নলুয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান তসলিমা আকতার।তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহমহিলা-বিষয়ক সম্পাদক।তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা শাহজাহান মোহাম্মদ আবু ইউনুচ।

   কাঞ্চনা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান রমজান আলী।এখানে নির্বাচনী মাঠে রয়েছেন যুবলীগ নেতা মিজানুর রহমান।

   আমিলাইষ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. সারওয়ার উদ্দিন চৌধুরী।এ ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম হানিফ ও মোহাম্মদ হারুন।

   মাদার্শা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ভাতিজা আ ন ম সেলিম।তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রিদোয়ানুল হক।

   কেঁওচিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ওচমান আলী।তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তিনজন।তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মনির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু ছালেহ ও আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুর রহমান।

   বাজালিয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তাপস দত্ত।বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন সিকদার।

   পুরানগড় ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আ ফ ম মাবুবুল হক সিকদার।তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেদুল করিম চৌধুরী।

   ধর্মপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আকতার আহমদ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, বিদ্রোহী প্রার্থীদের সরে যেতে বলা হলেও তাঁরা মাঠ ছাড়ছেন না।তাঁদের বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

   উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাম্মেল হক বলেন, তৃণমূলের মতামতের মূল্যায়ন না হওয়ায় উপজেলার ১১ ইউপিতে বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন।এর ফলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা সমস্যায় আছেন।

পটিয়ারশোভনদণ্ডিইউপিনির্বাচন

পুলিশ-আ.লীগ–বিএনপির ত্রিমুখী সংঘর্ষে আহত ৫০

চট্টগ্রামের পটিয়ার শোভনদণ্ডি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের আটকের ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

কাল শনিবার এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শোভনদণ্ডি ইউনিয়নের হাবাখানা এলাকা থেকে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সামশুল আলমের তিনজন সমর্থককে আটক করে পুলিশ।এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাঁদের ছিনিয়ে নেন।এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।এতে ৫০ জন আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে।

বিএনপির প্রার্থী সামশুল আলম বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে তাঁর সমর্থনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেনের নেতৃত্বে গণসংযোগ চালানো হয়।হাবাখানা এলাকায় গণসংযোগ শেষে তাঁরা চলে যাওয়ার পর বেলা আড়াইটার দিকে ওই এলাকা থেকে পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের কয়েকজন কর্মীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় স্থানীয় লোকজন পুলিশের কাছ থেকে তাঁদের কেড়ে নেন।এরপর পুলিশ স্থানীয় লোকজনের ওপর হামলা চালায়।তাঁর অভিযোগ, এ সময় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এহসানের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান।আওয়ামী লীগের কর্মীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন।এই ঘটনায় তাঁদের কমপক্ষে ৪০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এহসান বলেন, হাবাখানা এলাকায় আসামি ধরতে গেলে বিএনপির প্রার্থী সামশুল আলমের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান।ওই সময় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকদের ওপরও হামলা চালান বিএনপির কর্মীরা।তবে তিনি এ সময় অন্য এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।আহত ব্যক্তিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, আসামি ধরতে অভিযান চালানোর সময় কে বা কারা মাইকে ‘ডাকাত ডাকাত’ বলে প্রচার করে শতাধিক লোক জমায়েত করে।জড়ো হওয়া লোকজন লাঠিসোঁটা ও মরিচের গুঁড়া নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।এতে তিনিসহ পুলিশের তিন সদস্য আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭০টি ফাঁকা গুলি ছোড়া হয়।তিনি বলেন, ঘটনার সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আমির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ দিকে দৈনিক পূর্বকোণ-এর পটিয়া প্রতিনিধি হারুনুর রশিদ ছিদ্দিকী বলেন, সংঘর্ষের সংবাদ সংগ্রহ করার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এহসান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

মোহাম্মদ এহসান ফোন না ধরায় অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নোয়াখালীসদরেরদাদপুরইউপিনির্বাচন

‘চাপের মুখে’ সরে গেলেন বিএনপির প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের ‘চাপের মুখে’ নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী জহিরুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের নিরাপত্তাহীনতা ও হামলা-মামলার আতঙ্কের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জহিরুল ইসলামের অভিযোগ, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেনের লোকজন নানাভাবে তাঁর ওপর চাপ সৃষ্টি করেছেন।শুধু তাই নয়, তাঁরা এলাকায় প্রচার করছেন নৌকা প্রতীকে একটি ভোট পড়লেও দেলোয়ার হোসেন চেয়ারম্যান হবেন।আওয়ামী লীগের লোকজন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন ও নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যেতে তাঁদের হুমকি দিচ্ছেন।এ পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন।

বিএনপির প্রার্থীর অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগের প্রার্থী দোলোয়ার হোসেনের মুঠোফোনে গতকাল রাতে একাধিকার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, দাদপুর ইউনিয়নে দলীয় প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কথা তিনি শুনেছেন।কিন্তু তিনি এ বিষয়ে দলের কারও সঙ্গে আলোচনা করেননি।

আবদুর রহমান বলেন, কাউকে না জানিয়ে এভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঠিক হয়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন যেহেতু শেষ হয়ে গেছে, তাই এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

সংবাদসম্মেলনেদাবি

পটিয়ায় লাথিতে মৃত সন্তান প্রসবের অভিযোগ অসত্য

চট্টগ্রামের পটিয়ার বড়উঠান ইউনিয়নে প্রতিপক্ষের লাথিতে এক নারী মৃত সন্তান প্রসব করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা অসত্য বলে দাবি করেছে এ ঘটনায় করা মামলার এক আসামির পরিবার।

গত বুধবার পশ্চিম পটিয়ার মইজ্জ্যারটেকের একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার আসামি মোহাম্মদ শাহজাহানের পরিবার এ দাবি করে।

গত ২৮ মে অনুষ্ঠিত পটিয়ার বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ শাহজাহান।

গত ২৭ মে এলাকার একটি বাড়িতে মোহাম্মদ শাহজাহান ও আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।ওই বাড়ির লোকজন দিদারুল আলমের কর্মী-সমর্থক বলে পরিচিত।সংঘর্ষের সময় স্বামীকে বাঁচাতে গিয়ে মোহাম্মদ শাহজাহানের সমর্থকদের লাথিতে আহত হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ফাতেমা বেগম মৃত সন্তান প্রসব করেন বলে অভিযোগ ওঠে।ফাতেমার স্বামী আমির হোসেন দিদারুল আলমের সমর্থক।

২৯ মে আমির হোসেনের আত্মীয় মোহাম্মদ ওসমান হত্যা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলা করেন।এতে ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ শাহজাহানসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়।অজ্ঞাতনামা আসামি করা হয় ৫০-৬০ জনকে।

গত বুধবার শাহজাহানের পরিবারের আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ২৭ মে সকালে তিন সন্তানের জননী ছয় মাসের অন্তঃসত্ত্বা ফাতেমা বেগমের প্রসববেদনা ওঠে।অর্থাভাবে ফাতেমাকে হাসপাতালে নিতে পারেনি তাঁর পরিবার।পরে বেলা আড়াইটায় ফাতেমা বাড়িতে একটি মৃত কন্যাসন্তান প্রসব করেন।ওই সময়ে দুপক্ষের সংঘর্ষ হয়।এতে ফাতেমার স্বামী আমির হোসেন আহত হন।এরপর ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য লাথিতে সন্তান প্রসবের গুজব ছড়িয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহজাহানের মা জোহরা বেগম, বোন আমেনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ার উপস্থিত ছিলেন।

এ সম্পর্কে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফাতেমার স্বামী আমির হোসেন বলেন, তাদের (শাহজাহানের পরিবার) অভিযোগ মিথ্যা।তাদের হামলায় ফাতেমা মৃত সন্তান প্রসব করেছেন।

মুঠোফোনচুরিরঅভিযোগ

যুবককে পিটিয়ে হত্যা

‘আমার ছেলের হাত বেঁধে সারা রাত নির্যাতন করেছে।হাত-পায়ের নখ তুলে ফেলেছে।অনেক অনুরোধ করার পরও ছেলেকে ছেড়ে দেয়নি শ্রমিকেরা।সবার চোখের সামনে সকাল নয়টায় আমার ছেলে মারা গেল।আমি ছেলে হত্যার বিচার চাই।’ এই আকুতি নুরুল ইসলামের।মুঠোফোন চুরির অপরাধে তাঁর ছেলে মো. মহিউদ্দিনকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ছগিরাপাড়া এলাকার একটি ইটভাটার কাছ থেকে মহিউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।মুঠোফোন চুরির অভিযোগে ইটভাটার শ্রমিকেরা তাঁকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা করার খবর পেয়ে শত শত গ্রামবাসী এসে পিবিএম ইটভাটা ঘিরে রাখেন।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মহিউদ্দিন দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।তাঁর ছোট ছোট তিনটি সন্তান রয়েছে।

নিহত মহিউদ্দিনের স্ত্রী মঞ্জুরা বেগম বলেন, বুধবার রাত দুইটার দিকে ফোন করে মহিউদ্দিনকে ডেকে নিয়ে যাওয়া হয়।রাতে তিনি বাড়ি ফিরে না আসায় তাঁরা খুঁজতে থাকেন।পরে গতকাল সকাল সাতটার দিকে খবর পান পিবিএম ইটভাটা এলাকায় গাছের সঙ্গে তাঁর স্বামীকে বেঁধে রেখেছেন ইটভাটার শ্রমিকেরা।তাঁরা সেখানে ছুটে যান।অনেক অনুরোধ করার পরও শ্রমিকেরা তাঁর স্বামীকে ছেড়ে দেননি।তাঁকে তখনো পেটানো হচ্ছিল।

মঞ্জুরা বেগম বলেন, ইটভাটার শ্রমিক নুরুল আলম ও মো. শাহীন তাঁদের জানান, মোবাইল সেটসহ শ্রমিকদের বিভিন্ন মালামাল চুরি করেছেন মহিউদ্দিন।ইটভাটার মালিক এলে বিচার করে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে ইটভাটার মালিক লিয়াকত আলী লোহাগাড়া থানা-পুলিশ হেফাজতে প্রথম আলোকে বলেন, তিনি সকালে ইটভাটায় এসে দেখেন মহিউদ্দিন মারা গেছেন।তাঁকে যাঁরা নির্যাতন করে হত্যা করেছেন, তাঁদের বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের এএসপি এমরান হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।মহিউদ্দিনকে অত্যন্ত অমানবিকভাবে হত্যা করা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।

নোয়াখালীরঅশ্বদিয়াইউনিয়ন

সন্ত্রাসমুক্ত নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল্লা-আল-ফারুক।গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লা-আল-ফারুক অভিযোগ করেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে অশ্বদিয়া ইউনিয়নে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী গোলাম হোসেনের লোকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিয়ে আসছে।গত ২২ মে স্থানীয় ইতালি মার্কেটে ধানের শীষের প্রচারকাজে নিয়োজিত কর্মীদের মারধর করা হয়।একই দিন পোস্টার লাগাতে গেলে তাঁর আটজন কর্মী হামলার শিকার হন এবং পোস্টারও আগুনে পোড়ানো হয়।৩১ মে আলীপুর ডলার মার্কেটে ধানের শীষের একটি নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়।এসব ঘটনার জন্য আওয়ামী লীগের প্রার্থীর লোকজন দায়ী বলে তিনি অভিযোগ করেন।

তবে বিএনপি প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম হোসেন।গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনী মাঠে জনপ্রিয়তা না থাকায় দিশেহারা হয়ে বিএনপির প্রার্থী এখন অপপ্রচারে নেমেছেন।

গতকালের সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের মারধর ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।কিন্তু কোনো অভিযোগের তদন্ত কিংবা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন শেখ বলেন, বিএনপি প্রার্থীর একাধিক অভিযোগ তিনি পেয়েছেন।অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।পুলিশই বিষয়টি দেখছে।

অর্থআত্মসাতেরমামলা

তিন ব্যাংক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামে তিন ব্যাংক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।তবে অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য আদালত এখনো কোনো তারিখ নির্ধারণ করেননি।

দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ১৪ মার্চ থেকে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাত আসামি যোগসাজশ করে ব্যাংক এশিয়া লিমিটেডের ভাটিয়ারী শাখা থেকে ৭৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে সত্যতা পাওয়া গেছে।মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এম এইচ রহমত উল্লাহ তদন্ত শেষে আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন।

অভিযুক্তভুক্ত আসামিরা হলেন ব্যাংক এশিয়ার ভাটিয়ারী শাখার সাবেক প্রধান মোহাম্মদ হোসনেজ্জামান, সাবেক ব্যবস্থাপক (অপারেশন) মিজানুর রহমান, ক্রেডিট ইনচার্জ ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ছালেহ উদ্দীন ইউসুফ, ভাটিয়ারীর মেসার্স শাহ আমানত আয়রন মার্টের মালিক গিয়াস উদ্দিন, এস এম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুন্নবী, আর এন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোস্তাকিম ও সামিয়া শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. সেকান্দর মিয়া।এঁদের মধ্যে মোহাম্মদ হোসনেজ্জামান ও মিজানুর রহমান কারাগারে আটক রয়েছে।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, স্ক্র্যাপ (বাতিল লোহা) ব্যবসা করার উদ্দেশ্যে এবং জাহাজ আমদানির জন্য ব্যাংক এশিয়া লিমিটেডের ভাটিয়ারী শাখা থেকে ঋণ নিয়ে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি সপরিবারে গা-ঢাকা দেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন।এ ঘটনায় ভাটিয়ারী শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এমরানুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।দুদকের দেওয়া অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী রাখা হয়েছে।

গ্যাস চুরির মামলায় ৩ বছরের কারাদণ্ড

গ্যাস চুরির অভিযোগে করা মামলায় চট্টগ্রামে একটি লবণ কারখানার মালিককে তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির এ রায় দেন।সাজাপ্রাপ্ত আসামির নাম মোনায়েম হোসেন।

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ১০ এপ্রিল নগরের হালিশহর এলাকার একটি
লবণ কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগের সন্ধান পাওয়া যায়।

এ ঘটনায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ একই বছরের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।

১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

বিজিবির টহল গাড়ি দেখেই দৌড়...

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ১৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।গত বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল এসব ইয়াবা বড়ি উদ্ধার করে।এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে বিজিবির টহল গাড়িটি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় পৌঁছায়।এ সময় এক ব্যক্তি তাঁর হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে রাস্তার পাশের গ্রামে ঢুকে পালিয়ে যায়।পরে ব্যাগটির ভেতরে ১৭ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, মাদক চোরাচালানবিরোধী টহল দেওয়ার সময় ওই ইয়াবা উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাঙামাটিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় গত বুধবার রাতে উপল চাকমা (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উপল চাকমা সোনালী ব্যাংকের রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা।তাঁর বাড়ি রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর এলাকায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, বুধবার সন্ধ্যায় উপলের বিরুদ্ধে তাঁর স্ত্রী নুকু চাকমা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক জানান, উপল চাকমাকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলায় তাঁর বাবা-মাকেও আসামি করা হয়েছে।

গতকাল সকালে উপল চাকমার দক্ষিণ কালিন্দীপুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বাবা-মায়ের বক্তব্য নেওয়াসম্ভব হয়নি।

বিক্ষোভ মিছিল

প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল এবং জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীরা শহরের টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।এতে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক মোবারক করিম।বক্তব্য দেন কাজী জহির উদ্দিন, ফখরুল ইসলাম প্রমুখ।

বহিষ্কার

জাল টাকা, মাদকসহ ধরা পড়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বেলাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বেলাল হোসেনের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ছিল।তাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে।গত ২৬ মে বেলালকে জাল টাকা, ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামে আজ

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা: অলিম্পিক ডে রান, সকাল আটটায়, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে থেকে।

বোধন আবৃত্তি পরিষদ: তরুণ শিল্পীদের একক আবৃত্তি অনুষ্ঠান ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ সন্ধ্যা সাড়ে ছয়টায়, নন্দন কাননে ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে।

নজরুলসংগীত শিল্পী পরিষদ: জাতীয় কবি নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, সারসন রোডের হাটখোলা মিলনায়তনে।

হোনকে সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন ও গার্লস গ্যাং: মেয়েদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা, সকাল ১০টায়, ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমি, এস খালেদ রোড, আসকার দিঘির উত্তর পাড়ে।

চট্টগ্রাম সিটি করপোশেন: বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান, সকাল আটটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ: স্মরণিকা স্মৃতিময়-এর প্রকাশনা উৎসব, সন্ধ্যা সাড়ে ছয়টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।

ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ: রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে গান ও কথামালা, বিকেল সাড়ে চারটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।