চট্টগ্রামে আজ
বাংলাদেশ নৌবাহিনী: বিশ্ব হাইড্রোগ্রাফিকস দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল ১০টায়, এস এম ডব্লিউ টি মিলনায়তনে, বানৌজা ইসা খান, নিউমুরিং।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ: ইফতার ও দোয়া মাহফিল, সন্ধ্যা ছয়টায়, জিইসি কনভেনশন সেন্টারে।
চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন: বার্ষিক সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠান, বেলা আড়াইটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
টেরীবাজার ব্যবসায়ী সমিতি: পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান, বিকেল সাড়ে পাঁচটায়, দেওয়ান বাজার সিরাজদৌল্লা সড়কে, হাফিজ পার্ক কমিউনিটি সেন্টারে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠান, বিকেল পাঁচটা পনেরো মিনিটে, জিইসি মোড়ের বোনানজা রেস্তোরাঁয়।
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন-বাফা: দোয়া ও ইফতার অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, আগ্রাবাদে সিলভার স্পুন রেস্তোরাঁয়।