চট্টগ্রামে আজ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর: সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী র্যা লি, সকাল সাড়ে ১০টায়, এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন: ঈদ পুনর্মিলনী, সন্ধ্যা সাড়ে ছয়টায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
ক্ল্যাসিক্যাল মিউজিক স্টুডেন্টস ফোরাম: শিল্পী স্বর্ণময় চক্রবর্তীর শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
হজযাত্রী কল্যাণ পরিষদ: হজ প্রশিক্ষণ ও সেমিনার, সকাল নয়টায়, চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে; পাহাড়তলী হাজি ক্যাম্প চালুর দাবিতে মানববন্ধন, বেলা একটায় লালদীঘি প্রাঙ্গণে।
জেলা মৎস্য দপ্তর ও জেলা শিক্ষা দপ্তর: স্কুলে মৎস্য চাষবিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী, সকাল ১০টায়, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে।
ভার্টিক্যাল ড্রিমার্স: সংবাদ সম্মেলন, বেলা ১১টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন কক্ষে।
স্বাধীনতা শিক্ষক পরিষদ: সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন, বিকেল চারটায়, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।
নজরুলসংগীত শিল্পী সংস্থা: সংগীতানুষ্ঠান, সন্ধ্যা সাতটায়, নন্দন কাননে ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে।
লেখিকা সংঘ: সাহিত্য সভা, বিকেল চারটায়, লেডিস ক্লাবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন: ‘জঙ্গিবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক, বেলা তিনটায়, চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে।
বাংলাদেশ শিপিং করপোরেশন: বার্ষিক সাধারণ সভা, বেলা ১১টায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে।