চট্টগ্রামে আজ
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি: কর্ণফুলী ড্রেজিং, স্লুইচগেট নির্মাণের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, খাতুনগঞ্জ হাজি হক সুপার মার্কেটের সামনে।
বি এ এফ শাহীন স্কুল ও কলেজ অভিভাবক ফোরাম: অতিরিক্ত বেতন ও সেশন ফি আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
চট্টগ্রাম জেলা পুলিশ: গ্রাম পুলিশ ও চৌকিদারদের নিয়ে সচেতনতামূলক সভা, বেলা ১১টায়, জিইসি কনভেনশন সেন্টারে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র: বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার, সন্ধ্যা সাতটায়, আইইবি সেমিনার কক্ষে।
খড়িমাটি: শ্রেষ্ঠা চৌধুরীর ইংরেজি উপন্যাস দি লাইফ বিটুইন-এর প্রকাশনা উৎসব, সন্ধ্যা ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন: যুব সম্মেলন, বেলা তিনটায়, ডিসি হিলের মুক্ত মঞ্চে।