চট্টগ্রামে আজ
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন, বেলা তিনটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি: ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার, বেলা তিনটায়, চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে।
স্বাচিপ-ইউএসটিসির সমন্বয় পরিষদ: জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেজবান, সকাল ১০টায়, স্মরণিকা কমিউনিটি সেন্টার, লাভ লেনে।
কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ: শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ভাষা শিক্ষাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ১২টায়, কলেজ মিলনায়তনে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ: জাতীয় শোক দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে সমাবেশ ও শোক র্যালি, বিকেল চারটায়, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
নাগরিক স্মরণসভা পরিষদ: বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা বখতেয়ার নূর সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
পূজা উদ্যাপন পরিষদ: মনসা পুঁথি পাঠের আসর, রাত ১০টায়, রাজা পুকুরপাড়, মোমিন রোডে।
নোবেলজয়ী ড. ইউনূস সুহৃদ: আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে প্রদত্ত বক্তৃতা প্রদর্শন ও আলোচনা, বিকেল চারটায়, জিয়া স্মৃতি জাদুঘরে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা: হকি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচি, বেলা তিনটায়, এম এ আজিজ স্টেডিয়ামে।