চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তির্যক নাট্যদল: তরঙ্গভঙ্গনাটকের মঞ্চায়ন, বিকেল পাঁচটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।

ফুলকি: ঋতুভিত্তিক ছোটদের সাহিত্য আসর ‘বরিষণ’, বেলা ১১টায়, নন্দনকাননের ফুলকি মিলনায়তনে।

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: নির্মাতা সাজ্জাদ হোসেন স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী, বেলা ১১টায় রাজকাহিনী, বেলা তিনটায় সিনেমাওয়ালা, বিকেলপাঁচটায় নির্বাসিত, সন্ধ্যা সাতটায় আরশিনগর।

কালার প্যালেট: শিল্পকর্ম প্রদর্শনী, বিকেল চারটায়, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

জলদী কল্যাণ সংস্থা: সাধারণ সভা, বেলা তিনটা, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার প্রাঙ্গণে।

বুড্ডিস্ট ইয়ুথ গ্রুপ: যুব আড্ডা, বেলা তিনটায়, নন্দনকাননের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে।

লোকনাথ সেবক সংঘ: অভিষেক ও বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণী অনুষ্ঠান, সকাল ১০টায়, চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে।