চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম: ‘জঙ্গিবাদের বিরুদ্ধে নাটক’ শীর্ষক প্রতিবাদী পথনাটক রয়েল বেঙ্গল টাইগার ও তিনি আসছেন-এর প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ছয়টায়, শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে।

বাংলার মুখ: জঙ্গিবাদবিরোধী সাংস্কৃতিক উৎসব, বিকেল চারটায়, ডিসি পাহাড়ের নজরুল মঞ্চে।

হাজি মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয়: পুনর্মিলনী অনুষ্ঠান, সকাল ১০টায়, বহদ্দারহাটের স্বাধীনতা পার্কে।

সায়মা সংগীত বিদ্যালয়: মহিলা কারাতে প্রশিক্ষণ, সকাল ১০টায়, হালিশহর কে ব্লকের সায়মা সংগীত বিদ্যালয়ে।

সুচিন্তা বাংলাদেশ: ‘বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বিশ্বরাজনীতি’ শীর্ষক আলোচনা সভা, বিকেল চারটায়, জেলা পরিষদ মিলনায়তনে।

বাংলাদেশ কৃষি ব্যাংক: শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলন, সকাল ১০টায়, ষোলশহরের কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলায়।

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন: জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা, বিকেল চারটায়, ষোলশহরের কৃষি ব্যাংক ভবনের সম্মেলন কক্ষে।

জেলা প্রশাসন: জঙ্গিবাদবিরোধী সাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি, সকাল নয়টায়, এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম-সংলগ্ন মাঠ থেকে শুরু।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা: নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং দেশব্যাপী জঙ্গি তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল, বেলা দুইটায়, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।