চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদী রক্ষা কমিটি: ‘হালদা নদীর বর্তমান প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টা, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
বিস্তার: তরুণ চিত্রশিল্পী সৈয়দ মো. সোহরাব জাহানের প্রথম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন, বিকেল পাঁচটা, বিস্তার আর্ট কমপ্লেক্সে।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ: ‘সংখ্যালঘু জাতিসমূহের শিক্ষা ও মাতৃভাষা’-বিষয়ক আলোচনা সভা, বেলা দুইটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
আমীন সেন্টার ব্যবসায়ী সমিতি: ঈদ বিক্রয় উৎসব ২০১৬-এর ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সন্ধ্যা সাতটায়, আমীন সেন্টারে।
জাতীয় কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদ: বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, সকাল সাড়ে
আটটা, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্র: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে সংবর্ধনা, সন্ধ্যা সাড়ে ছয়টা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
বাতিঘর: লেখক আবুল মনসুরের শিল্পকথা শিল্পীকথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, জামালখান বাতিঘরে।