চট্টগ্রামে আজ
বাতিঘর: ‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সন্ধ্যা সাতটায়। চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বাতিঘরে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস): চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মাস্টার নজির আহমদের স্মরণসভা। মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে। বিকেল চারটায়।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: যুদ্ধবিরোধী চলচ্চিত্র অধিবেশন। বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাতটায়। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে।
চট্টগ্রাম সমিতি, ঢাকা: ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠান। বেলা ১১টায়। চট্টগ্রাম জিমনেসিয়ামে।
কোয়ালিটি পাবলিকেশন: পরিবেশ প্রতিবেশ গ্রন্থের প্রকাশনা উৎসব। সকাল ১০টায়। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
ইনোভেটিভ মাল্টিমিডিয়া: ফ্যাশন গ্রাফিকস কর্মশালা, বেলা সাড়ে তিনটায়। পাঁচলাইশ, আল আমিন প্লাজার ইনোভেটিভ মাল্টিমিডিয়া মিলনায়তনে।
পটিয়া সমিতি-চট্টগ্রাম : শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান। বেলা তিনটায়। মনসা সুগন্ধা কমিউনিটি সেন্টারে।
কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি: বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বিকেল তিনটায়। লাভলেইনের চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে।