চট্টগ্রামে আজ
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: চলচ্চিত্র প্রদর্শনী, থ্রি উইমেন, বেলা ১১টায় কানাল, বেলা ৩টায় ওপেন সিটি, বিকেল ৫টায় লা স্ট্রাডা, সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউটের লেকচার থিয়েটার মিলনায়তনে।
রক্তকরবী ও সোনার তরী: শারদোৎসবে নাচ, গান ও আবৃত্তি অনুষ্ঠান, সকাল ৭টায়, নন্দন কাননের ফুলকি মিলনায়তনে।
আর্য্য সংগীত সমিতি ও একাডেমি ফর সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ: হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আমার গানের স্বরলিপি’ শিরোনামের সংগীতানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
বাংলাদেশ শিশু একাডেমি: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে কন্যাশিশু সমাবেশ, বেলা ৩টায়, বাংলাদেশ শিশু একাডেমিতে।
বোধন আবৃত্তি পরিষদ: একক আবৃত্তির অনুষ্ঠান ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’, সন্ধ্যা ৭টায়, নন্দন কাননের ফুলকি প্রাঙ্গণে।
চিটাগাং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি: মালয়েশিয়ার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি মালয়েশিয়া টেরেংগানুর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
জিওন লাইফস্টাইল স্টুডিও: দুই দিনব্যাপী লাইফস্টাইল অ্যাক্সেসরিজের প্রদর্শনী শুরু, সকাল ১০টায়, সার্সন রোডের হাটখোলা গ্যালারিতে।
চট্টগ্রাম ডায়োসিস: প্রার্থনা ও আনন্দ উৎসব বিকেল সাড়ে ৫টায়, জামালখান রোডের সেন্ট মেরিস স্কুলসংলগ্ন জামালখান ক্যাথলিক চার্চ মিলনায়তনে।
জয় বাংলা শিল্পীগোষ্ঠী: তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বেলা ৩টায়, মোমিন রোডের ইসলামাবাদী মেমোরিয়াল মিলনায়তনে।