চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাব: অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা, বিকেল চারটায়, প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।

বোধন আবৃত্তি পরিষদ: ‘আবোলতাবোল’ শিরোনামে সুকুমার রায়ের রচনা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান, সন্ধ্যা সাতটা, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।

জেলা শিল্পকলা একাডেমি: তিন দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু বিকেল পাঁচটায়, শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির নিচতলায়।

বাংলাদেশ শিশু একাডেমি: শিশু অধিকার সপ্তাহের চতুর্থ দিনে সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, একক অভিনয়, দেশাত্মবোধক গান ও সাধারণ নৃত্য প্রতিযোগিতা, বেলা ১১টায়, বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে।

হিজরি নববর্ষ মঞ্চ: হিজরি নববর্ষ উদ্‌যাপন, বেলা তিনটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।