চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন: তৎকালীন চট্টগ্রাম পৌরসভার চেয়ারম্যান মরহুম মৌলভি নূর আহমদ স্মরণে আলোচনা সভা, বেলা সাড়ে তিনটায়, সিটি করপোরেশনের কে বি আবদুছ ছত্তার মিলনায়তনে।
তারুণ্যের উচ্ছ্বাস: কবি সৈয়দ শামসুল হক স্মরণে ‘কথা সামান্যই, ফিরে এসো’ শিরোনামে কথামালা, নিবেদিত কবিতাপাঠ এবং কবিতা আবৃত্তির আসর, সন্ধ্যা সাড়ে ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউটের লেকচার মিলনায়তনে।
বিভাগীয় কমিশনার অফিস: জাতীয় সুশাসন মূল্যায়ন কাঠামোসংক্রান্ত কর্মশালা, সকাল নয়টা, সার্কিট হাউসের সম্মেলন কক্ষে।
চট্টগ্রাম বনসাই সোসাইটি: তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু, সকাল ১০টায়, শিল্পকলা একাডেমির গ্যালারিতে।