চট্টগ্রামে আজ
চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ: সতীর্থ ৮৮-এর পুনর্মিলনী অনুষ্ঠান, সকাল ১০টায়, কলেজ প্রাঙ্গণে।
তির্যক: কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক তরঙ্গভঙ্গ, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: উইলিয়াম শেক্সপিয়ার স্মারক চলচ্চিত্র অধিবেশন, বেলা ১১টায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে।
বিস্তার: বব ডিলানের সম্মানে সংগীত ও কবিতা সন্ধ্যা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, মেহেদীবাগের বিস্তার পরম্পরা মিলনায়তনে।
সিএমবিএ: ‘হ্যালো টুমুরো’ শিরোনামে কনসার্ট, বেলা সাড়ে তিনটায়, শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম: ‘ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক দশম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন, সকাল নয়টায়, সীতাকুণ্ডের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাক্তন ছাত্র সমিতি: মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, বিকেল সাড়ে চারটায়, এতিমখানার মাঠে।