চট্টগ্রামে আজ
খড়িমাটি : ছোট কাগজ খড়িমাটির উদ্যোগে ছয় কবির কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা ও কাব্য পাঠের অনুষ্ঠান। বিকেল সাড়ে চারটা। থিয়েটার ইনস্টিটিউটের প্রদর্শনী কক্ষ।
মিমি সুপার মার্কেট: ঈদ বিক্রয় উৎসবের উপহার বিতরণী। বিকেল চারটা। মিমি সুপার মার্কেট প্রাঙ্গণ।
চক্ষু চিকিৎসা শিবির: ২৫ নম্বর রামপুরা ওয়ার্ড ঈদগাঁ বড় পুকুর পাড়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা। উদ্যোক্তা রোকশেদ খান। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা।
নিবেদন শিল্পী সংসদ: ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডে চট্টগ্রাম: অতীত বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা। বিকেল পাঁচটা। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ: বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। সন্ধ্যা সাড়ে ছয়টা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট।
জ্যোতিষ সম্মেলন: দুই দিনব্যাপী জ্যোতিষ সম্মেলন শুরু। সকাল ১০টা। চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তন।