চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দ্রাবতী একাডেমি: শিশুসাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিন, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা পর্ব, সকাল ১০টায়, বাংলা শিশুসাহিত্য প্রকাশনার ২০০ বছর শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, সমাপনী পর্ব, বিকেল সাড়ে চারটায়, শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ): দক্ষিণ জেলার সম্মেলন, সকাল সাড়ে ১০টায়, রহমতগঞ্জের জে এম সেন মিলনায়তনে।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়: মিট দ্য প্রেস, দুপুর ১২টায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে।
চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তর: ‘সমবায় দর্শন, টেকসই উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি: মাসব্যাপী ইন্টারন্যাশনাল উইমেন এসএমই এক্সপো বাংলাদেশ-এর শুরু। বেলা তিনটায়, রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে।