চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোধন আবৃত্তি পরিষদ: একই সুতোয় গাঁথা প্রাণ শিরোনামে শান্তনু বিশ্বাসের গান ও বোধনের শিল্পীদের আবৃত্তির অনুষ্ঠান, সন্ধ্যা পৌনে সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ: বর্ধিত সভা, বিকেল চারটায়, আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে।

ফিডকো ফার্নিচার শ্রমিক কর্মচারী ইউনিয়ন: শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণা ও দৈনিকভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে আলোচনা সভা, দুপুর ১২টা, মোহরার ফিডকো অফিস প্রাঙ্গণে।